ইউরোপের ইসলামবিদ্বেষ কিংবা বাকস্বাধীনতার লাভক্ষতির সমীকরণ
Asif Adnan
১৮৮৮ সালে রাসূলুল্লাহ ﷺ-কে নিয়ে নাটক লেখে এক ফ্রেঞ্চ নাট্যকার। ঠিক করা হল নাটকের প্রদর্শনী হবে ফ্রান্সের প্রধান নাট্যমঞ্চে। কিছুদিনের মধ্যে খবর ছড়িয়ে পড়লো সারা বিশ্বে। উত্তাল হয়ে উঠলো আলজেরিয়া থেকে হিন্দুস্তান। উসমানী সুলতান দ্বিতীয় আব্দুলহামি...