হেফাযত ইসলাম: শাপলা ও শোকরানা
Asif Adnan
অন্য আরো অনেকের মতো হেফাযত নামটার সাথে আমার পরিচয়ও ২০১৩ এর ফেব্রুয়ারিতে। বাংলাদেশের সমাজের এ অংশটার ব্যাপারে এর আগে কোন ধারণা আমার ছিল না। শ্রেণীগতভাবে আমি সমাজের ঐ অংশের ছিলাম যাদের বেশিরভাগ মাদ্রাসার ছাত্রশিক্ষকদের তাচ্ছিল্য করে ‘মোল্লা’ বলে। তবে ত...